না ফেরার দেশে জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা

image 28

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে সাবেক এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৬১ বছর। নীরার আকস্মিক প্রয়াণে দেশের ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ক্যারিয়ারে তিনি দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন। জাতীয় দলের হয়েও ছিলেন একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার। প্রেসিডেন্ট গোল্ডকাপসহ একাধিক আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

খেলোয়াড়ি জীবন শেষে নীরা কোচিং পেশায় যুক্ত হন। প্রিমিয়ার লিগের ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে তিনি কয়েক বছর কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

গত কয়েক বছর তিনি নিজ জেলা খুলনায় অবস্থান করে তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে কাজ করে আসছিলেন। শনিবার রাতে হঠাৎ করেই তিনি সবাইকে ছেড়ে চলে যান।

তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)সহ ফুটবল অঙ্গনের বিভিন্ন সংগঠন ও ক্রীড়াবিদরা গভীর শোক প্রকাশ করেছেন।