নির্বাচন শেষ হতেই পরিবহণে চাঁদাবাজি ও জনতার গণধোলাই

Screenshot 2026 02 14 at 12.42.38 PM

ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদা দাবি করেন।

বিশেষ করে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। সোহাগ পরিবহনের একটি বাস থেকে টাকা নেওয়ার সময় চালক ও হেলপাররা প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বাসের যাত্রীরাও নেমে এসে তাদের ধাওয়া দেন। এতে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ধরে মারধর করেন জনতা।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার রাতে গণমাধ্যমকে জানান, “বাইপাইল–আবদুল্লাহপুর সড়কে চাঁদাবাজির খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, এলাকার বিএনপি নেতারাও অভিযুক্তদের চিনেন না। তবে ভিডিও ভাইরাল হওয়ার কারণে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফুটেজ দেখে চাঁদাবাজকে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে।