নির্বাচনের তথ্য সহজে, টিকটকে নতুন ‘ইলেকশন সেন্টার’ ফিচার

image 233

টিকটকে চালু হলো ‘ইলেকশন সেন্টার’, ভোট সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজলভ্য

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে টিকটক চালু করেছে ইন-অ্যাপ নির্বাচন তথ্য কেন্দ্র বা ‘ইলেকশন সেন্টার’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও সংশ্লিষ্ট সরকারি তথ্য সহজেই জানতে পারবেন, বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীতে সংবাদ সম্মেলনে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে।

টিকটক জানায়, ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি নির্বাচনে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে প্ল্যাটফর্মটি। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো অপতথ্য প্রতিরোধ এবং ভোটারদের সচেতন করা

ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন:

  • ভোট দিতে হলে কীভাবে সঠিকভাবে করবেন তা নির্দেশনা।
  • ভুয়া খবর বা গুজব চেনার সহজ উপায়।
  • নির্বাচন সংক্রান্ত ভিডিওতে বিশেষ ট্যাগ, যা থেকে সরাসরি তথ্যকেন্দ্রে যাওয়া যাবে।
  • সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যাতে ব্যবহারকারীরা মূল উৎস থেকে তথ্য যাচাই করতে পারেন।

টিকটক আরও জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি কনটেন্টে লেবেল বাধ্যতামূলক করা হয়েছে। কোনো জনপ্রিয় ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে নিয়ে বিভ্রান্তিকর বা হয়রানিমূলক কনটেন্ট তৈরি করলে তা কঠোরভাবে নিষিদ্ধ হবে। অন্য প্ল্যাটফর্মে তৈরি এআই কনটেন্টও শনাক্ত করা হবে।

প্ল্যাটফর্মটি রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ রেখেছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ভোটারদের সচেতনতায় বিজ্ঞাপন দিতে পারবে; কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই সুযোগ পাবেন না। ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করলে নেটওয়ার্ক বন্ধ করা হবে।

বাংলাদেশের নির্বাচনের জন্য টিকটক একটি ‘ইলেকশন টাস্কফোর্স’ গঠন করেছে এবং তথ্য যাচাইয়ে বিশ্বজুড়ে ২০টিরও বেশি ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে কাজ করছে।