
রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় ডা. দীপু মনি, আনিসুল হক, সালমান এফ রহমান, আতিকুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী মানিকসহ মোট ৯ জনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানির শেষে এই আদেশ দেন।
অন্যদিকে, কোতোয়ালি থানার একটি মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসেরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।
এছাড়াও বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার, জিয়াউল আহসান এবং রোকেয়া জামালসহ ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
