
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বরিশালে ৫১ জন, চট্টগ্রামে ৮২ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনার সিটি কর্পোরেশনের বাইরে ৪৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৭৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৯৩,১৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।
এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৯৫,৫৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত ৩৮৬ জন ডেঙ্গুতে মৃত্যু বরণ করেছেন।