চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নাম ঘোষণা

image 120 edited

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ এর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাজ্জাদ হোসেন মুন্না

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় আনুষ্ঠানিকভাবে এ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর আগে, গতকাল বুধবার পর্যন্ত চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ছিল।

চাকসু ও হল সংসদ নির্বাচনে এবার ব্যাপক সাড়া মিলেছে শিক্ষার্থীদের মধ্যে। টানা চার দিনে মোট ১,১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৩২টি পদের জন্য। এর মধ্যে চাকসুর ২৬টি পদে লড়তে মনোনয়ন নিয়েছেন ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন আরও ৬৩৪ জন প্রার্থী