চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

web1

চট্টগ্রামের সাতকানিয়ায় স্থানীয়রা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা উপজেলার কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ৬ লেনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, “এই মহাসড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই সড়কের কোনো না কোনো স্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা এই পরিস্থিতি আর সহ্য করতে চাই না। বারবার অনুরোধ ও দাবি জানিয়েও এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি পালন করছি।”

উল্লেখ্য, একই দাবিতে আগেও আন্দোলন করা হয়েছিল। গত ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরপর ১১ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে পুনরায় স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু এতদিনেও কোনো বাস্তব পদক্ষেপ না হওয়ায় স্থানীয়রা পুনরায় আন্দোলনে নেমেছেন।