কানাডার টরন্টোতে গুলি বর্ষণ, আহত অন্তত ১২

Canada cab8dd

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

কানাডার টরন্টোতে একটি পাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার স্কারবোরো জেলায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্যানুযায়ী, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর নয়, তবে বাকি আহতদের অবস্থা এখনো নিশ্চিত নয়। হামলাকারী কালো বালাক্লাভা (মুখোশ) পরা অবস্থায় ছিলেন এবং একটি রূপালি রঙের গাড়িতে পালিয়ে যান বলে জানা গেছে।

popup

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “আমি এই হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। আহতদের জন্য আমার প্রার্থনা রইল।” তিনি জানিয়েছেন, তদন্তের জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীর খোঁজে অভিযান চালাচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

/হ্যাভেন টিভি ডট প্রেস