
কাদিয়ানীদের পণ্য বর্জনের আহ্বান জানালেন মুফতি আব্দুল মালেক
কাদিয়ানী সম্প্রদায়কে ইসলামের মূলধারা থেকে বিচ্যুত দাবি করে তাদের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা এই সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, মহানবী (সা.) সর্বশেষ নবী—এ বিষয়টি রক্ষা করা সকলের দায়িত্ব। জনগণ সুযোগ দিলে আলেম-ওলামাদের দাবি সংসদে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, তাদের দল ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে নিষিদ্ধ করা হবে।
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ২০২৪–পরবর্তী বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা অপরিহার্য।