
বৃটিশ তরুণ অ্যালফি বেস্ট জুনিয়র ইসলাম গ্রহণ করলেন
ব্রিটিশ বিলিয়নেয়ার পরিবারে জন্ম নেওয়া অ্যালফি বেস্ট জুনিয়র এক সময়ে বিলাসিতা আর প্রাচুর্যের জীবনযাপন করলেও জীবনের আসল মানে খুঁজতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। ১৯৯৭ সালে লন্ডনের রেডব্রিজে জন্ম নেওয়া অ্যালফি বড় হয়েছেন বাবার, বৃটেনের প্রথম ‘জিপসি বিলিয়নেয়ার’ অ্যালফি বেস্ট সিনিয়রের, হাত ধরে।
ছোটবেলা থেকেই উদ্যোক্তা মনোভাবপ্রবণ অ্যালফি স্কুলে চকলেট বিক্রি করা শুরু করেছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি একটি নাইটক্লাব কিনে বৃটেনে সর্বকনিষ্ঠ ‘পার্ক ওনার’ হিসেবে পরিচিত হন। রিয়েলিটি শো ‘রিচ কিডস গো শপিং’-এও তাকে বিলাসী জীবনযাপনে দেখা যেত।
কিন্তু সবকিছুর মাঝেও একটি শূন্যতা তার মনে ছিল। ধনী জীবন, নামডাক আর পার্টি তাকে শান্তি দিতে পারছিল না। ২০২৩ সালে কুরআনের বাণীর সঙ্গে পরিচয়ের পরই তিনি জীবনের সত্য খুঁজে পান। এই বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং “আলহামদুলিল্লাহ” লিখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাবা অ্যালফি বেস্ট সিনিয়র প্রথমে কিছুটা অবাক হলেও তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। অ্যালফি এখন মদ ও উচ্ছৃঙ্খল জীবন ত্যাগ করে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শান্তি খুঁজছেন।
এভাবেই বিলাসিতার রাজপ্রাসাদ ত্যাগ করে সত্যের পথে অ্যালফি বেস্ট জুনিয়র নিজের নতুন জীবন শুরু করেছেন।
সূত্র: মুসলিম মিরর, ডেইলি মেইল