জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

WhatsApp Image 2025 10 19 at 19.31.28 5a8d02bf

পুরান ঢাকার আরমানিটোলায় এক ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা জুবায়েদ রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বংশাল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে জুবায়েদের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুবায়েদকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।