সাভারে মহাসড়কের পাশে মরদেহ উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মরদেহ উদ্ধার

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাটি সোমবার দুপুরে সাভরের বিপিএটিসি এলাকা থেকে ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় জানার জন্য পিবিআই পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।