
বিএনপি থেকে ৯ নেতা বহিষ্কার
বিএনপি রুমিন ফারহানাসহ ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। দলের সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে আছেন—
- জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা,
- জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক,
- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে,
- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব,
- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন),
- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নেতাদের প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।