কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার করল বিএনপি

image 24

দলের সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানসহ নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও পাবনার বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল পদে ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের সিদ্ধান্ত না মেনে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।