
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ, সংসদে পাস সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬
রোববার (০৫ এপ্রিল) সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
বিলের আওতায়:
- সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর।
- সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতেও সর্বোচ্চ বয়স ৩২ বছর।
- স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং স্ব-শাসিত সংস্থার চাকরিতেও প্রবেশের বয়সসীমা ৩২।
- প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে প্রযোজ্য বয়স বিধিমালা অক্ষুণ্ণ থাকবে।