বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান ও স্ত্রী গ্রেফতার

image 47

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া, তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে, জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়। গত রাত সাড়ে ৩টার দিকে শফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাড়ির অন্যান্য দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে।