আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ৬ ইউনিট দ্রুত নিয়ন্ত্রণে

image 112

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায়, ফ্যান্টাসি কিংডমের বিপরীতে ওই কারখানায় আগুন লেগে যায়। দুপুর ১টার দিকে রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, দুপুর ১২টার পরে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং ডি ইপিজেডের তিনটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।