শেখ হাসিনা পরিবারের নামে আগ্রণী ব্যাংক থেকে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ: দুদক ও এনবিআর

image 370

দুদক ও এনবিআরের টাস্কফোর্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ করেছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, স্বর্ণের বৈধতা যাচাই করা হচ্ছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, ভল্টের নথি অনুযায়ী স্বর্ণ শেখ হাসিনা, তার মেয়ে ও বোনের নামে ছিল। ৭৫১ নং ভল্টে শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে ৪,৯২৩.৬০ গ্রাম বা ৪২২ ভরি স্বর্ণালঙ্কার, স্বর্ণের নৌকা এবং অন্যান্য শোপিস পাওয়া গেছে। ৭৫৩ নং ভল্টে শেখ হাসিনা ও শেখ রেহনার নামে ৪,৭৮৩.৫৬ গ্রাম বা ৪১০ ভরি স্বর্ণ পাওয়া গেছে। পূবালী ব্যাংকের ভল্ট পরীক্ষা করলেও সেখানে কিছু পাওয়া যায়নি।

image 371

তিনি আরও জানান, ৮৩২ ভরি স্বর্ণের মধ্যে কত ভরি কোন ব্যক্তির নামে তা আলাদা করে যাচাই করা হচ্ছে এবং স্বর্ণের বৈধতাও পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এ অভিযান গতকাল রাতেই অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় পরিচালিত হয়, যেখানে দুদকসহ অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।