
খুচরা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থাটি জানিয়েছে, নতুন দাম মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১,২৭০ টাকা।