আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ হতে চলেছে স্মার্টফোন যুগ?

image 142

বিজ্ঞানীরা ধারণা দিচ্ছেন, মাত্র পাঁচ বছরের মধ্যেই স্মার্টফোন যুগের অবসান ঘটতে পারে। প্রযুক্তির ইতিহাস বলছে—যে ডিভাইস একসময় পৃথিবী দাপিয়ে বেড়ায়, সময়ের সাথে সেটিই একদিন অচল হয়ে যায়।

এবার সেই পরিণতির মুখে পড়তে পারে স্মার্টফোনও। এর বিকল্প হিসেবে টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এআই পিন (AI Pin)—একটি ছোট পিন আকৃতির গ্যাজেট, যা ফোনের প্রায় সব ফিচারকেই ছাড়িয়ে যেতে পারে।

অ্যাপলের সাবেক দুই প্রকৌশলী ইমরান চৌধুরীবেথানি বেঙ্গিনো-র স্টার্টআপ হিউম্যান এআই (Humane AI) উদ্ভাবন করেছে এই যুগান্তকারী ডিভাইসটি। এর নেই কোনো স্ক্রিন বা টাচপ্যাড; বরং এতে যুক্ত আছে সেন্সর ও প্রজেক্টর, যা ব্যবহারকারীর হাতের তালুতেই ভার্চুয়াল স্ক্রিন তৈরি করে। সেখানে ইনকামিং কল, বার্তা বা ইমেইল দেখা যাবে, আর এটি কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি চিনে ব্যবহারকারীর নির্দেশ পালন করবে।

এই এআই পিন শুধু নির্দেশ মানেই না—এটি আপনার অভ্যাস, রুটিন ও পছন্দও শিখে নেয়। এটি মিটিংয়ের সময় মনে করিয়ে দিতে পারে, খাবারের পরামর্শ দিতে পারে, এমনকি আপনার মুড অনুযায়ী কাজও করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটিই হতে পারে বাস্তব অর্থে মানবজীবনের প্রথম পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সহকারী।

তবে এখনো বড় প্রশ্ন রয়ে গেছে ডিভাইসটির ব্যক্তিগত তথ্যের নিরাপত্তামূল্য নিয়ে। তবু নির্মাতাদের বিশ্বাস, এটি-ই গড়ে দেবে ভবিষ্যতের মানব–যন্ত্র সম্পর্কের নতুন যুগ