মন্ত্রিত্বের প্রত্যাশা ভেঙে গেল মির্জা আব্বাসের

 

It hurts when you say constitution should be buried: Mirza Abbas | Prothom  Alo

নতুন মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার কার্যক্রম শুরু হয়। তবে আলোচনায় থাকা বিএনপির অনেক সিনিয়র নেতা এই মন্ত্রিসভায় স্থান পাননি। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, এদের মধ্যে নজরুল ইসলাম খান ও রিজভী ছাড়া বাকিরা পূর্ববর্তী বিএনপি সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।