ছেলেকে বাঁচাতে গিয়ে ভোলায় প্রাণ গেল বাবার

8b5746ad f036 4c0a 9ade 9e90dfab87e3

ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টু (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, ছেলেকে মারধরের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একদল মাদকসেবী আব্দুর রহিমের ছেলে আমির হোসেনকে মারধর করে। এতে তার হাত-পা ভেঙে গেছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আব্দুর রহিমের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়।

এর জেরে রাত ১০টার দিকে কলেরহাট সড়কের মাথায় আব্দুর রহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।