এগিয়ে নাসিরউদ্দিন, ঢাকা-৮-এ জমে উঠেছে লড়াই

ছবি সংগৃহীত

ঢাকার চারটি হাই–প্রোফাইল আসনের জরিপ ফলাফল আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। সীমিত সক্ষমতার কারণে এর বাইরে আরও কয়েকটি আসনে জরিপ করা হয়, যার প্রাথমিক ফলাফল বা সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হয়েছে।

জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনো সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। ফলে চূড়ান্ত ফলাফল অনেকটাই নির্ভর করবে এসব অনিশ্চিত ভোটারের সিদ্ধান্তের ওপর।

জরিপের সংক্ষিপ্ত ফলাফল (প্রকাশিত ভোটের হিসাব অনুযায়ী):

  • চট্টগ্রাম-১০: বিএনপি ৭ শতাংশ ব্যবধানে এগিয়ে

  • কুমিল্লা-৯: বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই, জামায়াত ৩ শতাংশ এগিয়ে

  • কুমিল্লা-১০: জামায়াত ৮ শতাংশ ব্যবধানে এগিয়ে

  • ময়মনসিংহ-৯: বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে

  • গাইবান্ধা-২: জামায়াত ১৮ শতাংশ ব্যবধানে এগিয়ে

  • ঢাকা-১: বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে

  • ঢাকা-৮: এনসিপি ১৬ শতাংশ ব্যবধানে এগিয়ে

  • ঢাকা-১১: এনসিপি ৪.৪ শতাংশ ব্যবধানে এগিয়ে

  • ঢাকা-১৩: বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের হাড্ডাহাড্ডি লড়াই, বিএনপি ২.৮ শতাংশ এগিয়ে

  • ঢাকা-১৫: জামায়াত ৯.৫ শতাংশ ব্যবধানে এগিয়ে

  • ঢাকা-১৭: বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই, বিএনপি ৩ শতাংশ এগিয়ে

  • লক্ষ্মীপুর-৩: বিএনপি ও জামায়াতের লড়াই, জামায়াত ২.৩ শতাংশ এগিয়ে

  • সিলেট-৬: বিএনপি ও জামায়াতের লড়াই, বিএনপি ০.৭ শতাংশ এগিয়ে

জরিপকারীদের মতে, যেসব আসনে ব্যবধান কম, সেখানে শেষ মুহূর্তের ভোটের প্রবণতা এবং অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।