শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে থানায় হট্টগোল, জামিন পেলেন সেই যুবক

images 10

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পোশাক নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফ জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার কাছে করা মামলার প্রত্যাহার চেয়ে বাদী আবেদন করেন, যা আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক আসামির জামিন মঞ্জুর করেন।

popup

জানা গেছে, অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। অভিযোগ পাওয়ার পর বুধবার সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। তবে মধ্যরাতে একদল লোক তাকে ছাড়ানোর জন্য থানায় উপস্থিত হয়।

ভুক্তভোগী ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, শাহবাগ থেকে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে হঠাৎ থামিয়ে তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টে তিনি অভিযুক্তের ছবি দিয়ে লেখেন, “এই লোকটা আজ আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। আমাকে হুট করে রাস্তায় দাঁড় করিয়ে বলে, আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই ইত্যাদি।” তিনি আরও জানান, “তার আচরণ খুবই আগ্রাসী ছিল। পরে জিজ্ঞাসা করলে সে জানায়, সে এই ক্যাম্পাসের কেউ না।”

ভুক্তভোগী শিক্ষার্থী প্রথমে ঢাবির প্রক্টর অফিসে অভিযোগ জানান এবং পরে শাহবাগ থানায় মামলা দায়ের করেন

/হ্যাভেন টিভি ডট প্রেস