জয়পুরহাটের কালাইয়ে মহিলা জামায়াতের কর্মসূচি

image 70

জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–২ আসনের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ওই ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়কে ঘুরে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন মহিলা জামায়াতের নেত্রী ও কর্মীরা। এ সময় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এস রাশেদুল আলম সবুজের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে বক্তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও সড়কে সংক্ষিপ্ত র‍্যালিও বের করা হয়। এতে মহিলা জামায়াতের স্থানীয় নেত্রী, কর্মী ও সমর্থকরা অংশ নেন।