৮ বিভাগের জন্য ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নতুন দায়িত্ব

image 12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আট বিভাগে পদায়ন করা হয়েছে। পদায়ন প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত, যা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত বিএসসি (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী তাদের নির্দিষ্ট বিভাগের অধীনে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

পদায়ন অনুযায়ী, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৪ জন, রাজশাহী ৪ জন, বরিশাল ৩ জন, সিলেট ২ জন, রংপুর ৩ জন এবং ময়মনসিংহ ৪ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্বাবণ্টন বিভাগীয় কমিশনার করবেন এবং পদায়নের পর তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/রিটার্নিং অফিসারের নিকট যোগদান করবেন। এছাড়া, মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়মিত অবহিত করবেন এবং তথ্য নির্ধারিত ছকে প্রতিদিন প্রেরণ করবেন।