আমেরিকা থেকে ৫৮ হাজার টন গম এসেছে বাংলাদেশে

image 11

যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি জি-টু-জি-০২ এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ টন গম দেশে পৌঁছেছে। এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে।

বাংলাদেশ ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি-টু-জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এরই তৃতীয় চালান হিসেবে ৫৮,৩৫৯ টন গম দেশের বন্দরে এসেছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম আমদানি করা হয়েছিল।

জি-টু-জি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।