উত্তরায় ভূঁইয়া পরিবহনের বাসে আগুন

image 264

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা ৪৯ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।