মারা যাওয়া শিক্ষক পেলেন নির্বাচনী দায়িত্ব

image 204

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে দেড় বছর আগে মারা যাওয়া এক শিক্ষকের নামে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ওই মৃত ব্যক্তির নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসার।

মৃত ওই শিক্ষকের নাম আব্দুল করিম। তিনি চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন এবং গত বছরের ৩ আগস্ট মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার সুপার মো. শফিউল আলম।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কর্মকর্তাদের তালিকা প্রেরণ করে। তালিকায় ২৮০ নম্বর ক্রমিকে আব্দুল করিমের নামও দেখা যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এটি একটি কারিগরি ত্রুটি। মৃত শিক্ষকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।