পাকিস্তান গাজার ‘শান্তি কমিটিতে’ যোগ দেওয়ার জন্য ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছে

image 186

পাকিস্তান গাজায় ‘দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা’ ও পুনর্গঠনের জন্য গঠিত তথাকথিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে, যা প্রতিবেদনে প্রকাশ করেছে দ্য ডন।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির জন্য ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে বিশ্বজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানায়। এর অংশ হিসেবে পাকিস্তানকেও বোর্ড অব পিসে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্র দফতরের বক্তব্যে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে যে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে পাকিস্তান ঘোষণা করছে যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩-এর কাঠামোর আওতায় গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি বোর্ড অব পিসে যোগ দেবে।”