
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার আমীর অধ্যাপক আবুল হাশেম মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন। ঘটনা ঘটেছে ১৯ জানুয়ারি এক নির্বাচনী সভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য দেওয়ার সময় হঠাৎ আবুল হাশেম মাথা ঘুরে লুটিয়ে পড়েন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
আবুল হাশেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী জেলার আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুর ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক নেতা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী জেলার আমীর অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। বক্তব্য দিতে দিতে তিনি স্ট্রোক করেন।’