
পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে প্রেমিকসহ এক গৃহবধূকে স্থানীয়রা আটক করেছেন। ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক প্রেমিক মো. শামিম ধুলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে। আটক গৃহবধূ সুরমা আক্তার (২৬) এক সন্তানের মা এবং সৌদি আরব প্রবাসী শামিমের স্ত্রী। অভিযোগ রয়েছে, দুই মাস আগে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক শুরু হয়।
শনিবার গভীর রাতে প্রবাসীর ঘরে ওই গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছেন—এমন সন্দেহে স্থানীয়রা ঘরে প্রবেশ করে তাদের আটক করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”