ওসমান হাদিকে গুলি: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে

image 140

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পর হামলাকারীরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সেই কারণে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত থেকেই সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যা পরিচালনা করছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, সদর দফতরের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না।

তিনি আরও জানিয়েছেন, ২৫ ব্যাটালিয়নের অন্তর্গত প্রতিটি বিওপি সদস্য সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।