
২০২৬ হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার
২০২৬ সালের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সৌদি আরবে যাওয়া–আসার টিকিটে হজযাত্রীদের খরচ প্রায় ৫ হাজার টাকা কমবে।
বুধবার (১০ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।