সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

image 80

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক জানান, কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান চালায় না; মূল ফোকাস থাকে অভিযোগের বস্তুনিষ্ঠতায়।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে সাবেক রাষ্ট্রপতির তিন তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষ করার পর ২০২৩ সালের এপ্রিল মাসে তিনি সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

অভিযোগ অনুযায়ী, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাধা সৃষ্টি, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনসহ নানা কাজের মাধ্যমে রাষ্ট্রকে কোটি কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে।