আইজিপি অপসারণে লিগ্যাল নোটিশ

image 53

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—মো. আব্দুস সামাদ, শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান—প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণ করতে হবে। তা না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। সংবেদনশীল এ প্রতিবেদনে আইজিপির নাম প্রকাশ্যে আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।