
টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে আয়োজিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা এখন শেষ পর্যায়ে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমা সমাপ্ত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে বের হবেন ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠেয় খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য। অন্যরা নিজ নিজ মহল্লা বা জেলায় ফিরে গিয়ে জোড়ের প্রস্তুতিমূলক কাজ শুরু করবেন। আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই হেদায়েতি বয়ান শুরু হবে বলেও তিনি জানান।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরান সাথিদের জোড়ের ৪০ দিন পর টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের ইজতেমা নির্বাচন শেষে আয়োজন করা হবে।