সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়াকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে

image 10

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান। তিনি বলেন, “ম্যাডামকে (খালেদা জিয়া) সিইসিইউ থেকে আইসিইউ এবং আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।”

দেশবাসীর কাছে দোয়া চেয়ে আহমেদ আযম খান জানান, “শনিবার (৩০ নভেম্বর) গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। আমি এ বিষয়ে এর বাইরে কিছু বলতে চাই না।” এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।

সোমবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের কামনা করেন এবং উল্লেখ করেন যে, দেশের আপামর জনগণ তার জন্য দোয়া ও প্রার্থনা করছে।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার তথ্য জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেন। দেশি-বিদেশি চিকিৎসকরা একসঙ্গে কাজ করছেন।”

পরবর্তীতে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে ব্রিফিং দিয়ে আপডেট জানাবেন।