শীতের রাতে খোলা আকাশের নিচে রাত কাটল কড়াইল বস্তিবাসীর।

image 381

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে বউবাজারের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি এবং ‘ক’ ব্লকের বাসিন্দারা খামারবাড়ি ঈদগাহ মাঠ, এরশাদ স্কুল মাঠ এবং মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আশ্রয় নিয়েছেন। টিঅ্যান্ডটি মাঠে শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। রাতের বেলায় মশার কামড় ও হালকা শীত থেকে রক্ষার জন্য অনেক পরিবার কাঠ ও প্লাস্টিক জ্বালিয়ে মাঠে বসে ছিলেন। কেউ কেউ শিশুদের নিরাপদ রাখার জন্য সামিয়ানা টানিয়ে তার নিচে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে রাজধানীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তিতে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কাছে। ১৯টি ইউনিট কাজ করে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ১,৫০০টি ঘর পুড়ে গেছে।