ঢাবি বিজয় একাত্তর হলেরএক্সটেনশন ভবনে অ’গ্নি’কা’ণ্ড

image 331

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক্সটেনশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। বিকট শব্দে বিস্ফোরণ ও ঘন ধোঁয়া বের হতে দেখে ছাত্রদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে ভবনের এক্সটেনশন অংশ থেকে জোরালো বিস্ফোরণের শব্দ আসে। কিছুক্ষণ পরই সেখান থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণই এই অগ্নিকাণ্ডের কারণ।