২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলো সবচেয়ে ঝুঁ’কিপূ’র্ণ হবে: বিশ্বব্যাংক

image 324

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এ পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে “ঝুঁকি থেকে স্থিতিশীলতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির সম্মুখীন হবে। উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততার বৃদ্ধি মিলিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং কর্মসংস্থান। পরিবারিক পর্যায়েও ঝুঁকি বহুগুণ বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন এবং তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। বাংলাদেশে জলবায়ু অভিযোজনের জন্য অনেক নীতি রয়েছে, তবে তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। তিনি জানান, পাইলট প্রকল্প চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সমন্বয়ে দেশের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।