
ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর প্রকাশ করেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এপর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া প্রায়শই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে কারণ এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এর ফলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের ঘটনা প্রায় নিয়মিত ঘটে।