তাইজুলের ম্যাজিক—বাংলাদেশ আরও কাছে জয়ের

image 298

বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্টে ইতিহাস গড়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হন তিনি। দিনশেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান। জয়ের জন্য শেষ দিনে আইরিশদের প্রয়োজন আরও ৩৩৩ রান, হাতে মাত্র ৪ উইকেট; ফলে বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

শনিবার ১ উইকেটে ১৫৬ রান এবং ৩৬৭ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই আউট হন সাদমান ইসলাম (৭৮)। পরে মাত্র ১ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মুমিনুল হক (৮৭) ও মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

জবাবে শুরুতেই আইরিশ ওপেনার বালবার্নি ও স্টারলিংকে আঘাত দেন তাইজুল। এরপর হাসান মুরাদের ঘূর্ণিতে ফিরতে হয় কার্মিচেল ও হ্যারি ট্যাক্টরকে। লরকান টাকারের ইনিংসও বড় হয়নি।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ৪৭৬ রান করেছিল বাংলাদেশ; জবাবে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।