তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্বের সকল পাঠদান কার্যক্রম এবং আলিম ২য় বর্ষের সকল পরীক্ষা স্থগিত করা হলো। এই সিদ্ধান্তটি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো হলো।
বিস্তারিত পরে জানানো হবে।
