গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

image 261

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করেছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিরাপত্তাকর্মীরা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।