জুলাই শহীদের পরিচয় শনাক্তে ৫ ডিসেম্বর আসছে বিদেশি ফরেনসিক টিম: আসিফ মাহমুদ

image 231

রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে একটি আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল আগামী ৫ ডিসেম্বর দেশে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, ৭ ডিসেম্বর থেকে পরিচয় শনাক্তের কাজ শুরু হবে। এ জন্য রায়েরবাজারেই অস্থায়ী মর্গ স্থাপন করা হবে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় নির্বাচন ও পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে চাননি।