চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

image 227

চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ৪৫ জন।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই ফল প্রকাশ করা হয়। মাদরাসা শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য মোট ৯,৭৮১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। কেউ কেউ একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জ করেছেন, যার ফলে মোট আবেদন সংখ্যা হয়েছে ৩১,৮২৮টি।

ফলে আরও দেখা যায়, জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জনের ক্ষেত্রে। এর মধ্যে ৩৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এবং ৪৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস হয়েছেন।

আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি সব আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।

সম্পর্কিত খবর:

  • ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ জন
  • যশোর বোর্ডে খাতা চ্যালেঞ্জে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭২ জন
  • হবিগঞ্জের এক কলেজে শতভাগ ফেল, ৪ প্রতিষ্ঠান থেকে একজন করে পাশ