সুইডেনের ওরেব্রো শহরের স্কুলে বন্দুক হামলা, প্রায় ১০ জন নিহত

n3gsqm18 sweden shooting 625x300 04 February 25

ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :

সুইডেনের পশ্চিমাঞ্চলীয় ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই হামলায় প্রায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামক স্কুলটিতে প্রবেশ করে এবং এলোমেলো গুলি ছুড়তে থাকে।

popup

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা স্কুল ভবনটি তল্লাশি চালাচ্ছে। তবে এখনও হামলার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, একজন বন্দুকধারী এই হামলা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো গোষ্ঠী জড়িত নেই বলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে, এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন শোক প্রকাশ করেছেন।

/হ্যাভেন টিভি ডট প্রেস