
হাইকোর্ট পৃথক পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন।
রোববার (২৬ অক্টোবর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালত দুদক ও রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পর গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এছাড়া তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে আরও চারটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।