
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের দুর্ঘটনা, পথচারী নিহত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলাকালীন হঠাৎ একটি বিয়ারিং প্যাড তার মাথায় আঘাত করে, যা ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তেঁজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুজ্জামান জানান, তারা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলেন এবং খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছেন। তেঁজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, নিহতের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
এর আগে ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একটি মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ হয়েছিলো।